ডিবি পুলিশ যশোরের বিশেষ অভিযানে ২০৫ (দুইশত পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২(দুই) জন আটক, CHR প্রাইভেটকার জব্দ।
ইং০১/০৮/২০২৬ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ)/ মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম যশোর কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ী মোড়স্থ গড়াই পরিবহন কাউন্ডারের বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপেস্টা করাকালীন রাত অনুমান ০০.৩০ ঘটিকায় ক্যান্টনমেন্ট হতে পালবাড়ীর দিকে আসার সময় একটি লাল রং এর CHR প্রাইভেটকারের ড্রাইভার মোঃ মনিরুজ্জামান (৩৫) কে গাড়ী থেকে নামিয়ে দেহ তল্লাশীকালে সে স্বীকার করে তার গাড়ীর মধ্যে ইয়াবা ট্যাবলেট আছে। তার দেখানো মতে সামনের দুই সিটের মাঝের টুলবক্সের মধ্য হতে একটি সিগারেটের প্যাকেটের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ০৫(পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং তার গাড়ীটি জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামানের দেওয়া তথ্যমতে কোতয়ালী থানাধীন কচুয়া ইউনিয়ন এর মাথাভাঙ্গা দেয়াপাড়া হতে মীর ইসলাম আলীর ছেলে এরশাদ আলীকে রাত ০২.১৫ ঘটিকায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
আসামীদের ইং- ০১/০৮/২০২২৬ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ
০১। মোঃ মনিরুজ্জামান (৩৫)
পিতাঃ শফিকুল ইসলাম, মাতাঃ মনোয়ারা বেগম
সাং আফরা, ইউনিয়নঃ ফুলসারা, থানাঃ চৌগাছা, জেলাঃ যশোর
০২। মোঃ এরশাদ আলী (৪০)
পিতাঃ মৃত মীর ইসলাম আলী, মাতাঃ মৃত নুরজাহান বেগম
সাং দেয়াপাড়া কাজীপাড়া, ইউনিয়নঃ কচুয়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর।
উদ্ধার
০১। ২০৫ (দুইশত পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট
০২। ০১ টি CHR প্রাইভেটকার।