জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ৮০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আটক।
ইং-২৮/০৭/২০২৬ খ্রিঃ ১৭.০০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই(নিঃ)/ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতয়ালী মডেল থানাধীন পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ তালতলা মোড় জনৈক মোঃ তারেক হোসেন এর ফার্মেসি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ সাইফুল ইসলাম (৩৮) কে ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসামীর নাম ও ঠিকানাঃ-
১। মোঃ সাইফুল ইসলাম (৩৮)
পিতা- মোঃ ফজলুর রহমান, মাতা- ফরিদা বেগম
সাং- শংকরপুর চোপদারপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর।
উদ্ধার-
৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।