চুয়াডাঙ্গার তালতলায় আকিকার ছাগল চুরির অভিযোগে যুবক আটক, গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ
চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামে আকিকার অনুষ্ঠানের জন্য রাখা একটি ছাগল চুরির অভিযোগে সাব্বির নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শনিবার (১৮ জুলাই) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, আকিকার জন্য রাখা ছাগলটি চুরির চেষ্টা করার সময় অভিযুক্তকে হাতেনাতে আ,টক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। বিঃদ্রঃ অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হন। বিষয়টির চূড়ান্ত সত্যতা তদন্ত শেষে নিশ্চিত হবে।