ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা কার্পাসডাঙ্গায় সড়কের পাশে তীব্র ভাঙন: বালিদস্যুদের দৌরাত্ম্যে জনদুর্ভোগ Headline Bullet কুষ্টিয়া পারিবারিক কলহেরও জেরে স্বামীকে কুপিয়ে জখম Headline Bullet প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে Headline Bullet চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানির তীব্র স্রোতে সড়কের পাশের মাটি ধসে যান চলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি দখল করে মাদক ব্যবসার অভিযোগ বাবা ছেলের বিরুদ্ধে Headline Bullet মাদককে চিরতরে সমাজ থেকে নির্মূল করতে হবে, ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার Headline Bullet খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ২ Headline Bullet নদীতে তলিয়ে গেলো যুবদল কর্মী Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার, ইয়াবা-টাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Oplus_131072

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে। পরবর্তীতে আসামিদের আদালতের মাধ্যমে উভয়কে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ​

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই এম সজীব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সদর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনায় করে। অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানাধীন কেদারগঞ্জ নতুন বাজার এলাকার মওলা মিয়ার চারতলা বসত বাড়ীর সামনের পাকা রাস্তার ওপর অবস্থান নেয় পুলিশ। ​সেখানে রাত সাড়ে ১১ টার দিকে সন্দেহভাজন হিসেবে দুইজনকে তল্লাশি করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, চুয়াডাঙ্গা হকপাড়া (তিনখাম্বা) এলাকার মৃত দুখু মিয়ার মেয়ে ও শান্ত মিয়ার স্ত্রী মিম খাতুন (২২) এবং তালতলা এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে সাব্বির হোসেন পল্টন (২৮)। গ্রেফতারের পর আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞ আদালত শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে উভয়কে এক বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর