ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

বেগুন খেতে গাঁজার চাষ

Oplus_131072

ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে একটি বেগুনখেত থেকে ৭ টি বড় গাঁ/জার গাছ উদ্ধার করেছে পুলিশ। গাঁ/জা চাষের অভিযোগে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ফারুক মন্ডল (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আটক ফারুক চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মন্ডলের ছেলে। উদ্ধার করা ৭ টি গাছের উচ্চতা প্রায় ৭ ফুট এবং এগুলোর ওজন ৫ কেজি ৩০০ গ্রাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদ্রাসার পাশে একটি জমিতে অভিযান চালায় বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের একটি দল। ওফাজ্জেল মন্ডলের ওই বেগুনখেতে তল্লাশি চালিয়ে ৭ টি বড় গাঁ/জার গাছ পাওয়া যায়। পুলিশ জানায়, বেগুনের আড়ালে ফারুক গত ৫ মাস ধরে এসব গাঁ/জা চাষ করছিলেন। জব্দ করা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, লোকচক্ষুর আড়ালে বেগুনখেতে মাদক চাষ করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার ও অভিযুক্তকে আটক করে। ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।


     এই বিভাগের আরো খবর