ঢাকা, রবিবার, ৫ জুলাই, ২০২৬ ()

মহেশপুরে বিজিবির অভিযানে ২৬ বোতল সিরাপসহ ৩৮০০ পিস ঔষধ উদ্ধার

Oplus_131072

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সদস্যরা আজ ০৫ জুলাই ২০২৬ ভোরে একযোগে তিনটি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীনভাবে ২৬ বোতল ভারতীয় সিরাপসহ মোট ৩৮০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করেছে। মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/২৪-আর ও ৫২/২৫-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা বাগান পাড়া গ্রামের মোঃ মমিন তক্কেলের বাঁশ বাগানে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৬ বোতল সিরাপ ও ১৮০০ পিস ঔষধ এবং খোসালপুর বিওপির এলাকায় সীমান্ত পিলার-৬০/৮৪-আর থেকে প্রায় ১০০ গজ ভিতরে খোশালপুর গ্রামের পাট খেত থেকে নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে আরও ২০০০ পিস ঔষধ জব্দ করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


     এই বিভাগের আরো খবর