ঢাকা, রবিবার, ৫ জুলাই, ২০২৬ ()

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী আলোচনা সভা

Oplus_131072


​চুয়াডাঙ্গা জেলার দর্শনা আকন্দবাড়িয়া গ্রামে আজ এক বিশেষ মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকাকে মাদকের হাত থেকে বাঁচাতে স্থানীয় পর্যায়ে এই উদ্যোগ নেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার এসপি মহোদয়। সভার শুরুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজসেবকরা তাঁকে স্বাগত জানান। দর্শনা ও আকন্দবাড়িয়া এলাকার অনেক সচেতন মানুষ সভায় উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এসপি মহোদয় মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করেন এবং যুব সমাজকে এই মরণনেশা থেকে রক্ষা করার আহ্বান জানান। স্থানীয় নেতৃবৃন্দও পুলিশের এই উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার করেছেন। আজকের এই আয়োজন এলাকাকে সুস্থ রাখতে বড় ভূমিকা রাখবে বলে সবাই মনে করছেন। এমন জনসচেতনতামূলক উদ্যোগ নিয়মিত চললে এলাকা মাদকমুক্ত হবে। এলাকাকে সুরক্ষিত রাখতে এসপি মহোদয়ের এই অভিযান খুবই জরুরি।


     এই বিভাগের আরো খবর