ঢাকা, রবিবার, ৫ জুলাই, ২০২৬ ()

চাঁপাইনবাবগঞ্জের সিমান্তে পুশইনের ব্যার্থচেষ্টা

Oplus_131072

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১২ জনের অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (৪ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজিবি জানায়, চকপাড়া বিওপির বিপরীতে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করা যায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান নেন।

বিজিবির তথ্য অনুযায়ী, ভারতের অভ্যন্তরে শূন্যলাইনের কাছে প্রায় ১২ জন বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ছিল। তবে বিজিবি ও গ্রামবাসীর যৌথ সতর্কতার কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি। পরে বিএসএফ তাদের নিজস্ব যানবাহনে করে মালদা হোল্ডার সেন্টারের দিকে নিয়ে যায়।

বিজিবির অধিনায়ক বলেন, সীমান্তে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।


     এই বিভাগের আরো খবর