ঢাকা, শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টেপেন্টাডল ও গাঁজাসহ আটক ২ Headline Bullet চুয়াডাঙ্গার পথে আসা ৪২ কেজি গাঁজা আটক Headline Bullet নেত্রকোণায় অশ্লীল ভিডিও বানানো চক্রের ৮ সদস্য গ্রেফতার Headline Bullet তিন সন্তানের জননী মসজিদের ইমামের হাত ধরে অজানার উদ্দেশ্যে Headline Bullet ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড Headline Bullet চুয়াডাঙ্গার জীবননগরে ২৩১ বোতল এসকাফ সিরাপসহ গ্রফতার ২ Headline Bullet নোংরা পরিবেশে দই উৎপাদন করায় ব্যাবসায়িকে জরিমানা Headline Bullet জীবননগরে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার Headline Bullet ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের ফারজানার সন্ধান এখনো মেলেনি Headline Bullet রাজধানীর মহাখালীতে ঘুমের ঔষধ খাইয়ে স্বামীকে ৬ টুকরো করলো স্ত্রী

নোংরা পরিবেশে দই উৎপাদন করায় ব্যাবসায়িকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্য সনদ না নিয়ে দই উৎপাদন করায় ঘোলদাড়ি বাজারে মিষ্টি বাড়িকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজারে অভিযান চালানো হয়। সকাল ১০ টা  থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযানে  চাল, মিষ্টি তৈরি কারখানা, ঔষধ, সার  ও বীজের দোকান পরিদর্শন করা হয়।
এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য সনদ না নিয়ে দই উৎপাদনসহ প্রভৃতি কারণে খাদ্য সামগ্রী তৈরি করায় মো: শুকুর আলী এর মিষ্টি বাড়িকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯  অনুসারে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই সময়ে বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে পণ্য কেনাবেচা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রি না করার জন্য নির্দেশ দেয়া হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি  মো: রফিকুল ইসলাম ও  জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।


     এই বিভাগের আরো খবর