ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে নবম শ্রেণির এক ছাত্রীকে একান্তে দেখা করার প্রস্তাবে শিক্ষক কারাগারে

Oplus_131072

বগুড়ার আদমদীঘিতে নবম শ্রেণির এক ছাত্রীকে একান্তে দেখা করার প্রস্তাব এবং বিভিন্ন অনৈতিক বার্তা পাঠানোর অভিযোগে মাহমুদুল হাসান (৩৮) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়।

অভিযুক্ত মাহমুদুল হাসান আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই গ্রামের বাসিন্দা এবং ধামাইল ঘোড়াদহ সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভি শিক্ষক।

অভিযোগ অনুযায়ী, তিনি বেশ কিছুদিন ধরে মাদরাসার নবম শ্রেণির এক ছাত্রীকে মোবাইল ফোনে একান্তে দেখা করার প্রস্তাবসহ বিভিন্ন অনৈতিক বার্তা পাঠাচ্ছিলেন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে এলাকায় ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার অভিযুক্ত শিক্ষক মাদরাসায় গেলে ছাত্রীর স্বজন ও স্থানীয়রা তার কাছে এ বিষয়ে জানতে চান। তিনি অভিযোগ অস্বীকার করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয়রা তাকে মাদরাসার ভেতরে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে। এ সময় উত্তেজিত জনতা পুলিশের উপস্থিতিতেই তাকে মারধর করে। পরে পুলিশ তাকে নিরাপদে থানায় নিয়ে যায়।

মাদরাসার সুপার মাওলানা রহমতুল্লাহ জানান, ঘটনার পর ম্যানেজিং কমিটির সভা করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বলেন, বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর