ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ()

সওজের জমিতে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযানে হকারদে হামলা

Oplus_131072

ঢাকার ধামরাইয়ে সওজের জমিতে অবৈধ ফটুপাত উচ্ছেদ অভিযানে হকাররা হামলা করেছেন। এ ঘটনায় বুলডোজার চালক ও তার সহকারী আহত হয়েছেন।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় উচ্ছেদ অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- বুলডোজার চালক মনির হোসেন (৪৮) ও সহকারী আব্বাস হোসেন (৩৫)।

সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, আজ দুপুরে সওজের জমিতে অবৈধ ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি দোকান উচ্ছেদের পরে উত্তেজিত হকাররা বুলডোজার চালক ও সহকারীর ওপর হামলা করে। এতে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায় এবং আহত অবস্থায় বুলডোজার চালকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান তিনি।


     এই বিভাগের আরো খবর