ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

আলমডাঙ্গায় ২ মাদকসেবির কারাদণ্ড

Oplus_131072

আলমডাঙ্গায় দুই মাদকসেবিকে সাতদিন ও দশ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ রাত ৯ টার দিকে স্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার এই আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে শমসের আলী। তাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
একই গ্রামের আশরাফ আলীর মাদকসেবি ছেলে রানা আহমেদকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, মাদকসেবি শমসের আলী ও রানা আহমেদ স্টেশন এলাকায় মাদকসেবন করছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় তথ্য উপাত্ত সংগ্রহ শেষে তিনি অভিযুক্তদের কারাদণ্ডাদেশ দেন।


     এই বিভাগের আরো খবর