চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার যুবদলের ক্যাডার রিকন শেখ এর ডানহাত যুবদল পরিচয় দানকারী মাদকসেবী সজীব হোসেনকে (২৮) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। দণ্ডপ্রাপ্ত সজীব হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার কামরুল ইসলামের ছেলে।