ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী আলুকদিয়ার বুলবুলি খাতুন Headline Bullet জীবননগরে ৫ দিন নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার Headline Bullet শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করলেন তরুণ Headline Bullet আলমডাঙ্গায় এক রাতেই একাধিক বাড়িতে ভয়াবহ চুরি Headline Bullet এক পয়সাও ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল Headline Bullet মহেশপুরে অষ্টম শ্রেণির এক কিশোরীকে অপহরণের সময় বিএনপি নেতা সামারুল আটক Headline Bullet রদ্রিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্পেনের কোচ Headline Bullet জীবননগর থানার মহেশপুরে শিশু অপহরণের সময় বিএনপি নেতা আটক Headline Bullet স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন সরকারি হাসপাতালের কোন ক্লিনিক অনুমোদন দেওয়া হবেনা Headline Bullet ঝিনাইদহের ভাটই বাজারে ভাড়া বাসায় পুলিশের অভিযান, ‎গাঁজা ই’য়াবাসহ আটক ৪

আবাবিলের আঘাতে ইজরায়েল সেনার মৃত্যু

Oplus_131072

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে ‘আবাবিল’ ড্রোন দিয়ে দখলদার সেনাদের টার্গেট করা হয়।

শুক্রবার (১২ জুন) এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, দক্ষিণ লেবাননের তায়রেতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যানে আবাবিল ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। এরপর ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলের বড় একটি অংশ দখল করে ফেলে। এখন সেসব সেনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তারা এসব হামলায় ব্যবহার করছে ফাইবার অপটিক সমৃদ্ধ ড্রোন। এতে করে ইসরায়েলিরা এসব ড্রোন ইলেকট্রিক জ্যামিংয়ের মাধ্যমে ভূপাতিত করতে পারছে না। সঙ্গে তারা এগুলো শনাক্তও করতে পারছে না।

অপরদিকে হিজবুল্লাহ এসব ড্রোনে বিস্ফোরক বোঝাই করে ইসরায়েলি সেনাদের টার্গেট করছে। গত কয়েকদিনে যত ইসরায়েলি সেনা লেবাননে নিহত হয়েছেন তাদের বেশিরভাগের প্রাণ গেছে ড্রোন হামলায়।


     এই বিভাগের আরো খবর