ঢাকা, মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ()

চুয়াডাঙ্গায় নারীর গোসলের ভিডিও ধারন

Oplus_131072

গ্রেফতারকৃত যুবকের নাম মো. ওমর ফারুক (২২)। তিনি চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়া এলাকার ফরজ আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর থানার সবুজপাড়া এলাকার এক নারী নিজ বাড়ির নিচতলার ওয়াশরুমে গোসল করছিলেন। এ সময় তিনি ভেন্টিলেটারের দিকে তাকিয়ে দেখতে পান, পাশের একটি আমগাছে উঠে মোবাইল ফোনের মাধ্যমে ভেন্টিলেটারের ফাঁক দিয়ে তাঁর গোসলের ভিডিও ধারণ করছেন ওমর ফারুক। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে অভিযুক্ত যুবক দ্রুত গাছ থেকে নেমে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। একপর্যায়ে তাঁর কাছে থাকা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করা হয়। এতে ভুক্তভোগী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পরে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রমাণ সংগ্রহের পর অভিযুক্ত ওমর ফারুককে গ্রেফতার করে। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সদর থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভিডিও ধারণ ও তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনায় কেউ ভুক্তভোগী হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর