গাজীপুরে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পি’স্ত’ল ও প্রাইভেটকার-সহ এক অ’স্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পি’স্ত’ল উদ্ধার করা হয় এবং অ’স্ত্র পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ অ’স্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।