ঢাকা, মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার কুমারখালীতে শিশু বলাৎকারের অভিযোগে বৃদ্ধ কারাগারে Headline Bullet কুষ্টিয়ায় RAB এর অভিযানে ২৯০ পিছ ইয়াবাসহ আটক দুই Headline Bullet চুয়াডাঙ্গায় ৫০০ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ গ্রেফতার ২ Headline Bullet যশোর শংকরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী, খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজি মামলার আসামী অনিক হাসান ৥ অনি ও তার সহযোগী ডিবি, যশোরের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ায় শ্রমিকদল এক্সোভেটর পুরিয়ে দেয়ার অভিযোগ Headline Bullet বাবা ও ছেলের ধর্ষনে অন্তঃসত্ত্বা ছাত্রী Headline Bullet শ্যামনগরে জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Headline Bullet ছয় বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Headline Bullet প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক পোশাকশ্রমিক তরুণীকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Oplus_131072

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ জানতে পারে মহানন্দা নদীর কাওয়াভাষা ঘাট এলাকায় একটি মরদেহ ভাসছে। পরে গোমস্তাপুর থানা-পুলিশ ও গোদাগাড়ী নৌপুলিশের যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহের পরনে টি-শার্ট ও প্রিন্টেড হাফপ্যান্ট ছিল। স্থানীয় লোকজন মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি।

ওসি আরও জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


     এই বিভাগের আরো খবর