ঢাকা, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মির্জ্জা আব্বাসের শারিরীক খোঁজ নিলেন গোলাম পরোয়ার Headline Bullet কুষ্টিয়া জেলা যুবদলের অন্যতম নেতা ও বিবিসি ক্রাইম নিউজ এর প্রকাশক ও সম্পাদক এস এম ফুয়াদ শামীম এর ভাগনীর ইউ এস এ তে আসামান্য সফলতা অর্জন Headline Bullet কুষ্টিয়া জেলা যুবদলের অন্যতম নেতা ও বিবিসি ক্রাইম নিউজ এর প্রকাশক ও সম্পাদক এস এম ফুয়াদ শামীম এর ভাগনীর ইউ এস এ তে আসামান্য সাফল্যতা অর্জন Headline Bullet মাদারীপুরে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার Headline Bullet বিকাশ ব্যবসায়ীর পাওনা ৫০ হাজার ফেরত দিয়ে ঘটনাস্থলেই ছিনতাই এবং হত্যারহস্য উদঘাটন করলো পিবিআইবিকাশ ব্যবসায়ীর পাওনা ৫০ হাজার ফেরত দিয়ে ঘটনাস্থলেই ছিনতাই এবং হত্যা Headline Bullet সুদের টাকার জন্য ভাতিজাকে অপহরণ Headline Bullet সেলিনা হায়াৎ আইভির কারামুক্তিতে বাঁধা নেই Headline Bullet দর্শনায় অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক৩ Headline Bullet কুষ্টিয়া পৌরসভার সহযোগিতায় ফুটপাত উচ্ছেদ অভিযান Headline Bullet মহেশপুর ও জীবননগরে বিজিবির পৃথক অভিযানে গাঁজা ও মদ উদ্ধার

মহেশপুর ও জীবননগরে বিজিবির পৃথক অভিযানে গাঁজা ও মদ উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে গাঁজা, ভারতীয় মদ উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)| গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি| বিজিবি জানায়, গত শনিবার রাত ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়| সীমান্ত পিলার ৬৩/৪-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের হাবিবের পুকুরপাড়ের দক্ষিণ পাশ থেকে হাবিলদার মো. ওয়াহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়|

এদিকে, শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে একই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান চালানো হয়| সীমান্ত পিলার ৬৩/১-এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের আকবরের বাঁশ বাগানের মধ্য থেকে আসামীবিহীন ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়| এ অভিযানেও নেতৃত্ব দেন হাবিলদার মো. ওয়াহিদুর রহমান|

অপর দিকে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় সীমান্ত পিলার ৬০/২০-আর সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে ২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়| আটককৃতদের মধ্যে একজন হলেন নড়াইল জেলার সদর থানার মুলিয়া ডাকঘরের বাঁশভিটা পশ্চিমপাড়া গ্রামের কাজল কুমার বিশ্বাস (৬২), পিতা-বিমল কুমার বিশ্বাস| অপরজন একজন নারী|


     এই বিভাগের আরো খবর