ঢাকা, রবিবার, ১৭ মে, ২০২৬ ()

আলমডাঙ্গায় গাঁজাসহ মহিলা আটক

শুক্রবার গভীর রাতে আলমডাঙ্গা থানাধীন নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে জামজামি পুলিশ ক্যাম্পের সদস্যরা।

আটক সাবিনা খাতুন নারায়ণপুর গ্রামের মো. হাসেম আলীর মেয়ে এবং মো. সাইদুল ইসলামের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জামজামি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

শুক্রবার রাতে আলমডাঙ্গা থানাধীন নারায়ণপুর গ্রামের মো. আশিরুদ্দিনের বসতবাড়ির পেছনে বাঁশবাগানের উত্তর পাশে অভিযান চালানো হয়। এ সময় মোছা. সাবিনা খাতুন নামের এক নারীকে আটক করা হয়। পরে তার নিকট থেকে তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।


     এই বিভাগের আরো খবর