ঢাকা, বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ()

ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহবান সৌদির বাদশার

Oplus_131072

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘চাপ’ দিয়ে যাচ্ছেন বলে এক প্রতিবেদনে লিখেছে নিউ ইয়র্ক টাইমস।

মঙ্গলবার প্রকাশিত সেই প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তাকে সূত্র হিসেবে ব্যবহার করেছে সংবাদমাধ্যমটি।

যুবরাজ ট্রাম্পকে বলেন, “ইরানের শাসনব্যবস্থা ‘উপসাগরীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি হুমকি’। ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হওয়ার আগেই এ সরকারকে নির্মূল করতে হবে।”

প্রতিবেদনে বলা হয়, “ট্রাম্প মাঝেমধ্যে যুদ্ধ থামিয়ে দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও যুবরাজ সালমান যুক্তি দেখাচ্ছেন, সেটি করলে ভুল হবে। তেহরান সরকারকে দুর্বল করতে যুবরাজ ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর জোরালো দাবিও জানিয়েছেন।”
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত কথোপকথন নিয়ে কোনো মন্তব্য করবেন না।

যুদ্ধে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চরম উত্তেজনার মধ্যে এই খবর এল।


     এই বিভাগের আরো খবর