ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত Headline Bullet ম্পদের তথ্য গোপন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা Headline Bullet গ্রাম পুলিশকে হত্যাচেষ্টার ঘটনায় ‘বিকাশ বাহিনী’র ৫ সদস্য গ্রেপ্তার Headline Bullet কালুখালীতে ভুমি সেবা সপ্তাহ শুরু Headline Bullet ঈদুল আজহা উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন সরকারি ছুটি থাকবে Headline Bullet প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Headline Bullet গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল Headline Bullet রাজবাড়ীতে ৪টি হাট-বাজার ইজারায় খাস আদায়ের নামে হরিলুট Headline Bullet হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌরভের আপন চাচা ইলিয়াসকে খুঁজছে পুলিশ Headline Bullet পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি)বেনজীরের পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি

কম দামে রুশ তেল কেনায় ভারতের প্রশংসা করলেন ইমরান

মার্কিন চাপে’ নত না হওয়ার জন্য এবং রাশিয়ার কাছ থেকে মূল্য ছাড়ে তেল কেনার জন্য ভারতের প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।  

গতকাল শনিবার ইমরান খান বলেছেন, তার সরকারও একটি স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে একই কাজ করেছিল। তবে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন সরকার নিয়ন্ত্রণহীন অর্থনীতির চারদিকে মাথাবিহীন মুরগির মতো ঘুরে বেড়াচ্ছে।

ভারত সরকার গতকাল শনিবার প্রতি লিটার পেট্রল সাড়ে ৯ রুপি ও ডিজেলের দাম ৭ রুপি কমানোর ঘোষণা দেওয়ার পর এ কথা বলেন ইমরান খান।

ভারতে পেট্রল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা নিয়ে করা একটি টুইট নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী। ইমরান খান লিখেছেন, ভারত কোয়াডের অংশ হওয়া সত্ত্বেও মার্কিন চাপ উপেক্ষা করে জনদুর্ভোগ কমাতে রাশিয়ার কাছ থেকে মূল্যছাড়ে তেল কিনছে। স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে আমাদের সরকারও একই কাজ করছিল।

তিনি আরো বলেছেন, ‘মীর জাফর ও মীর সাদিকরা পাকিস্তানে সরকার পরিবর্তনের জন্য বিদেশি চাপের কাছে মাথানত করেছে। আর এখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অর্থনীতির চারপাশে মাথাকাটা মুরগির মতো দৌড়ে বেড়াচ্ছে। ‘


     এই বিভাগের আরো খবর