ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

মোদি-মমতার পাল্টাপাল্টি ঘোষণা

bbccrimenews:-করোনা পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেশন-রাজনীতি’ শুরু হয়েছে। গরিবদের বিনা মূল্যে রেশনের চাল, গম ও ডাল দেওয়া নিয়ে এই রাজনীতি চলছে।

গতকাল মঙ্গলবার বিকেলে নরেন্দ্র মোদি ঘোষণা দেন, বিনা মূল্যে গরিবদের রেশন বিতরণের প্রকল্প আরও তিন মাস বাড়িয়ে আগামী নভেম্বর পর্যন্ত করা হলো।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেশন-রাজনীতি’ শুরু হয়েছে। গরিবদের বিনা মূল্যে রেশনের চাল, গম ও ডাল দেওয়া নিয়ে এই রাজনীতি চলছে।

গতকাল মঙ্গলবার বিকেলে নরেন্দ্র মোদি ঘোষণা দেন, বিনা মূল্যে গরিবদের রেশন বিতরণের প্রকল্প আরও তিন মাস বাড়িয়ে আগামী নভেম্বর পর্যন্ত করা হলো।

অর্থাৎ, আরও তিন মাস ভারতের ৮০ কোটি মানুষকে দেওয়া হবে রেশনের চাল, গম ও ডাল। প্রত্যেকে মাসে পাঁচ কেজি চাল বা গম ও এক কেজি ডাল পাবেন বিনা মূল্যে।

এই তিন মাসে এ জন্য রেশন খরচ হবে ৯০ হাজার কোটি রুপি। এর আগে আগস্ট পর্যন্ত রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

মোদির ঘোষণার ঘণ্টাখানেক পর গতকাল বিকেলেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, তিনি রেশন দেবেন আগামী বছরের জুন পর্যন্ত।

মোদি ও মমতার পাল্টাপাল্টি ঘোষণাকে ‘রেশন–রাজনীতি’ বলে অভিহিত করা হচ্ছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে বিহার বিধানসভার নির্বাচন। এই নির্বাচন ঘিরে নির্বাচনী তাস খেলছেন মোদি ও মমতা। তাঁরা শুরু করেছেন রেশন–রাজনীতি।

মমতার রেশন–রাজনীতিকে মেনে নিতে পারেননি পশ্চিমবঙ্গের বিরোধীরা

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনুকরণ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রেশন দেওয়ার কর্মসূচি। কিন্তু আগামী জুন মাস পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন কি না, তারই তো ঠিক নেই।’

পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা তথা রাজ্যের পৌরমন্ত্রী ও কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘গোটা দেশে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। সংকটের সময় এই রাজ্যে একজনকেও অভুক্ত রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতেও রাখবেন না। আজ দিলীপ ঘোষের হিংসার রাজনীতি নয়; গোটা রাজ্যের মানুষের হৃদয়ে গেঁথে আছে মমতার নাম।’

রাজ্য কংগ্রেসের রাজ্য সভাপতি সোমেন মিত্র বলেছেন, ‘ঘোষণা–রাজনীতির প্রতিযোগিতায় নেমেছেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। তৃণমূলের বড়, মেজ, ছোট নেতারা তো ত্রাণের অর্থ লুট করছে। তাই ভাষণে পেট ভরে না, মাথার ছাদ হয় না।’

সিপিএমের পলিটব্যুরো সদস্য সাবেক সাংসদ মহম্মদ সেলিম বলেছেন, ‘সংকটের সময় খাদ্য সুরক্ষা আইনে খাদ্যের নিরাপত্তা পাওয়া মানুষের অধিকার। কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার এমন ভাব করছে, যেন অনুদান দেওয়া হচ্ছে। বিহার ও পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের দিকে তাকিয়ে আছেন মোদি-মমতা।’


     এই বিভাগের আরো খবর