ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ

সৌদি আরবে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক মৃত্যু-

bbccrimenews”:-মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে, যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ৩৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত একদিনে ৩ হাজার ৬৪৮ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানিয়েছেন মুখপাত্র ড. মুহাম্মদ আল আব্দুল আলি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সংক্রমণের দিক দিয়ে ১৫তম স্থানে থাকা দেশ সৌদি আরবে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৮২১ জন। এ পর্যন্ত মারা গেছেন এক হাজার ৬৪৯জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৬৬ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ৫৮ হাজার ৪০৮ জন। এদের মধ্যে ২ হাজার ২৭৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটিতে এ পর্যন্ত করা ১৬ লাখ ৩৯ হাজার ৩১৪ টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।


     এই বিভাগের আরো খবর