ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ

সিরিয়াল কিলার

bbccrimenews:-একের পর এক মহিলাকে ধর্ষণের পর খুন করাই ছিল তার নেশা। অবশেষে সিরিয়াল কিলার হিসেবে অভিযুক্ত কামরুজ্জামানকে দোষী সাব্যস্ত করল ভারতের পশ্চিমবঙ্গের কালনা আদালত। এক নাবালিকাকে ধর্ষণের পর খুন করার মামলায় বৃহস্পতিবার অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে। একই কায়দায় একের পর এক মহিলাকে খুনের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এক বছর মামলা চলার পর কামরুজ্জামানকে দোষী সাব্যস্ত করল আদালত।

গত কয়েক বছর ধরে কালনা মহকুমা জুড়ে একের পর এক মহিলাকে চেন দিয়ে পেঁচিয়ে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে খুন করা হচ্ছিল। একই কায়দায় একের পর খুনের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কূল-কিনারা করতে না পেরে চিন্তিত হয়ে পড়ে পুলিশও।

গত বছর ৩০ মে কালনা থানার সিঙ্গের কোনে বিডিও অফিস সংলগ্ন এলাকায় এক দশম শ্রেণীর ছাত্রীকে বাড়িতে একলা পেয়ে মারধর ধর্ষণ ও পাশবিক নির্যাতন চালানোর অভিযোগে কামরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। বেশ কয়েকদিন পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর মৃত্যু হয়। ওই নাবালিকা বাড়িতে মায়ের সঙ্গে থাকতো। মা গৃহ পরিচারিকার কাজ করতেন। সেদিন দুপুরে ওই ছাত্রীর ঘরে একলা থাকার ব্যাপারে নিশ্চিত হয়ে বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত কামরুজ্জামান। বিকেলে বাড়ি ফিরে মেয়েকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় দেখতে পান মা।

কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, ওই ছাত্রী একলা আছে বুঝে বাড়িতে ঢুকে পড়ে সে। এরপর ওই ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের পাশাপাশি তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে সে। শ্বাসরোধ করে খুনেরও চেষ্টা হয়। ওই ছাত্রী অচৈতন্য হয়ে পড়লে মৃত্যু হয়েছে ভেবে বাড়িতে লুটপাট চালিয়ে অভিযুক্ত চম্পট দেয়। ২ জুন কালনার  কাখুঁরিয়া এলাকা থেকে কামরুজ্জামানকে গ্রেপ্তার করে কালনা থানার পুলিশ।

অভিযুক্ত কামরুজ্জামানের বিরুদ্ধে সিঙ্গের কোনে নাবালিকাকে খুন ধর্ষণ লুটপাটসহ পাঁচটি ধারায় মামলা করা হয়। এক বছর মামলা চলার পর সিঙ্গের কোনে ছাত্রীকে খুন ধর্ষণ পকসো সহ অন্যান্য ধারায় শুনানির পর কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক তপন কুমার মন্ডল অভিযুক্ত কামরুজ্জামানকে দোষী সাব্যস্ত করেন। তবে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে দোষীসাব্যস্ত কামরুজ্জামান।


     এই বিভাগের আরো খবর