ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

সিনহা হত্যা মামলায় ৫ম দিনের রিমান্ডে স্বীকারোক্তিমুলক জবান বন্ধি দিয়েছেন এপিবিএনের এক সদস্য।

এপিবিএন-এর এ সদস্যকে বিকাল সাড়ে ৪ টায় র‌্যাবের তদন্তকারি কর্মকর্তার নেতৃত্বে একটি দল আদালতে নিয়ে আসে। এরপর পরই তাকে নেয়া হয় বিচারকের খাস কামরায়। ওখানে টানা সাড়ে ৩ ঘন্টার বেশি সময় ধরে জবানবন্ধী গ্রহণ করা হয়। রাত ৮ টা ১৫ মিনিটের দিকে তাকে বের নিয়ে যাওয়া হয় জেলা কারাগারে।

এব্যাপারে গণমাধ্যমের সাথে কথা বলেননি কেউ। তবে আদালতের একটি সূত্র জানিয়েছে এপিবিএন সদস্য আব্দুল্লাহ এ জবানবন্ধী প্রদান করেন।

এর আগে গত ১৭ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের একটি দল ৩ জনকে হেফাজতে নেন। এরপর ১৮ আগস্ট বেলা সাড়ে ১২টায় এদের গ্রেফতার দেখিয়ে এদের আদালতে তোলা হয়।  র‌্যাবের ওই তদন্তকারি কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে কক্সবাজার জৈষ্ঠ্য বিচারকি হাকিম (টেকনাফ-৩) তামান্না ফারাহ’র আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২২ আগস্ট এদের নিয়ে যাওয়া র‌্যাবের হেফাজতে।

অপর ২ জন হলেন এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব। ঘটনার দিন ৩১ জুলাই এ তিন জনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেন।


     এই বিভাগের আরো খবর