ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ

রাজশাহী দুর্গাপুরে বাড়িতে ডেকে ফুপা কর্তৃক শিশু ধর্ষণ! ধর্ষক গ্রেপ্তার

bbccrimenews”:-রাজশাহী দুর্গাপুরে ফুপা কর্তৃক ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। শিশুটি রৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার মাড়িয়া গ্রামে।

এ ঘটনায় শিশুটির পিতা শহীদ বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে দুর্গাপুর থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে লম্পট ধর্ষক ফুপা বজলুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ জুন মঙ্গলবার বিকালে মাড়িয়া গ্রামের মৃত চাঁন শেখ এর ছেলে বজলুর রহমান কৌশলে ওই শিশুটিকে তার বাড়িতে ডেকে নেয়। পরে বাড়িতে তার স্ত্রী সন্তান না থাকায় শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকার ও কান্নাকাটিতে ধর্ষক পালিয়ে যায়। পরে এ ঘটনায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারতে (ওসিসি) ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

গত বুধবার রাতে শিশুটির পিতার মামলার প্রেক্ষিতে লম্পট বজলুর রহমানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খুরশিদা বানু (কনা) জানান, মঙ্গলবার শিশুটিকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করে শিশুটির বাবা। সেই মামলায় ধর্ষক বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর