রাজবাড়ী প্রতিনিধি ঃ
গত ১৬ অক্টোবর জেলা শহরের আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই সম্মেলনে পুনরায় সভাপতি পদে রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম এবং সাধারণ সম্পাদক পদে কাজী ইরাদত আলীকে নির্বাচিত করা হয়।
ওই সম্মেলনের পর (২৪ অক্টোবর) রবিবার সকালে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারতের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সে সময় রাজবাড়ী জেলা, সদর উপজেলা, পৌরসভা শাখাসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।