ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()

মোটরসাইকেল দূর্ঘটনায় রাজবাড়ীর ডাঃআবুল হোসেন কলেজের ছাত্র তন্ময় নিহত, আহত ২


এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে তন্ময় চক্রবর্তী (২৫) নামের, ডাঃ আবুল হোসেন কলেজের একজন কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে সবুজ ও হিরা নামক আরো দুই জন।

জানাযায়, নিহত তন্ময় জেলার বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি গ্রামের বরুন চক্রবর্তীর ছেলে।

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার বিকাল তিন জন যুবক একটি মোটরসাইকেলে সদর উপজেলার কোলারহাট এলাকায় যাচ্ছিল। মোটরসাইকেলটি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর এলাকায় পৌছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে তন্ময়, সবুজ ও হিরা আহত হয়।

তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষনা করেন।


     এই বিভাগের আরো খবর