ঢাকা, শনিবার, ২ মে, ২০২৬ ()

বাবার সামনে মেয়েকে ছিনতাই, অবশেষে উদ্ধার

Oplus_131072

রাজধানীতে দিন-দুপুরে বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার মূল হোতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে অভিযুক্ত লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা। এর আগে গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুরে মেয়েকে নিয়ে বাসায় যাওয়ার সময় ওই ঘটনা ঘটে। ৯ দিনের মাথায় তাকে উদ্ধার করা হলো।

ভুক্তভোগীর বাবা মামলার এজাহারে জানিয়েছেন, পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হই। পথে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পৌঁছালে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন আমার মেয়েকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।


     এই বিভাগের আরো খবর