ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে ধানক্ষেতে ভেসে উঠল অজ্ঞাত লাশ

bbccrimenews:-বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশে ধানী জমির ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া-চকজোড়া রাস্তার দামুড়পাড় এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিপাতের কারণে আশপাশের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় ছেলেরা জমিতে মাছ ধরার জন্য জাল ফেলতে যায়। এসময় রাস্তার পাশে ধানী জমিতে পানির ভিতর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। 

স্থানীয়রা আরো জানান, এলাকাটি নির্জন এলাকা। সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে লোকজন খুব কমই যাতায়াত করে। নির্জন এলাকা হওয়ায় এখানেই হত্যা করতে পারে আবার অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে যেতে পারে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। কানের পাশে হালকা ক্ষতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


     এই বিভাগের আরো খবর