ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ

প্রেমিকাকে ধর্ষণের পর সেই ভিডিও প্রচার! ধর্ষক গ্রেপ্তার

bbccrimenews”:-পাবনার চাটমোহরে এক মাদরাসাছাত্রীকে (১৬) ধর্ষণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে রনি মোল্লা (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের রবিউল মোল্লার ছেলে। এর আগে ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকায় বসবাসের সূত্র ধরে বছর খানেক আগে ওই মাদরাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রনি মোল্লার। সেই সুবাদে গত ২০ জুন শনিবার বাড়িতে কেউ না থাকায় কৌশলে রনি মোল্লা ওই মাদরাসা ছাত্রীকে (প্রেমিকা) তার বাড়িতে ডেকে এনে বিয়ের প্রস্তাব দিয়ে শারীরিক সম্পর্কে মিলিত হয় এবং মোবাইলে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই মাদরাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে রনি মোল্লা। এরপর ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে রনি সেই ভিডিও ফেসবুক এবং স্থানীয়দের মোবাইলে ছড়িয়ে দেয়। বিষয়টি জানার পর ওই মাদরাসাছাত্রীর বাবা মঙ্গলবার সকালে থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে রনি মোল্লাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রনি মোল্লা নামের ওই তরুণের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার মোবাইল জব্দ করে এর সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া ধর্ষণের শিকার ওই মাদরাসাছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


     এই বিভাগের আরো খবর