গত ২৪.০৬.২০২০ ইং তারিখে কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব আসলাম হোসেন গণবিজ্ঞপ্তিতে করোনা সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে কিছু নির্দেশনা প্রদান করেন যেখানে তিনি উল্লেখ করেন ভোর ৬.০০ ঘটিকা থেকে কুষ্টিয়া পৌরসভার মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান যেমন (মুদী, কাঁচামাল, ঔষধ, মোবাইল ব্যাংকিং ,মোবাইল রিচার্জ, পশুখাদ্য ,মৎস্যখাদ্য, সার ,বীজ ,কীটনাশক) ব্যতীত সকল দোকানপাট বন্ধ থাকবে এবং এই দোকানগুলো বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে বন্ধ করতে হবে
আরো জানান স্বাস্থ্যবিধি মেনে কৃষিপণ্য ও রপ্তানিমুখী পণ্য উৎপাদন পরিবহন করা যাবে। বাকি সকল কর্মকাণ্ড বন্ধ থাকবে|
এছাড়াও তিনি নির্দেশনা দেন অতি প্রয়োজন সারা সন্ধ্যা ৬.০০ ঘটিকা থেকে ভোর ৬.০০ ঘটিকাট মধ্যে কেউ রাস্তায় বের হলে এবং নির্দেশনা না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।