ঢাকা, রবিবার, ১০ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet পুলিশ কোন দলের হয়ে নাহ চলবে আইন অনুযায়ী Headline Bullet কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফুয়াদ শামীম Headline Bullet কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক এক Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প Headline Bullet কুষ্টিয়ায় ৭০ গ্রাম হেরোইনসহ আটক ২ Headline Bullet চুয়াডাঙ্গায় জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে আটক ২ Headline Bullet যশোর চৌগাছায় বিশেষ অভিযানে ৫০ পিছইয়াবা ট্যাবলেট সহ ০১ জন গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র জয়ন্তীর ২ য় দিনের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে মাদকের আসামি ছাড়াতে গিয়ে বিএনপি ও জামায়াতের নেতারা থানা হেফাজতে Headline Bullet চুয়াডাঙ্গায় মরদেহ উদ্ধার

দর্শনা রেলবাজারে দূর্ধষচুরি

Oplus_131072


দর্শনায় চোরচক্রের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এবার দর্শনা রেলবাজারে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রেলবাজার এলাকার “রাবিত ক্রোকারিজ” দোকানে চুরি সংঘটিত হয়।
প্রতিষ্ঠানের মালিক মুকিত রানা জানান, সকাল ৬টার দিকে ৪ জন দুর্বৃত্ত তার দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে নগদ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
চুরির ঘটনার বিষয়ে দর্শনা থানার ওসি (তদন্ত) হিমেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। দর্শনা রেলবাজারের ব্যবসায়ীরা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চোরচক্রকে গ্রেফতার করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব হয়।


     এই বিভাগের আরো খবর