ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজুর ফরিদপুরে মোটর শোভাযাত্রা Headline Bullet ফরিদপুরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাফেজ মাওলানা আলী হোসেন নামে Headline Bullet গাজীপুরে স্ত্রী, দুই সন্তান ও শ্যালক হত্যায় অভিযুক্ত ফোরকানের মরদেহ রাজশাহী পদ্মা নদী থেকে উদ্ধার Headline Bullet ভারতে চলন্ত বাসেধর্ষন Headline Bullet সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মন্জুর Headline Bullet চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ৩ Headline Bullet ভারতীয় সিমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত Headline Bullet মুজিবনগরে রোগীদের সাথে প্রতারনায় ডাক্তারকে জরিমানা Headline Bullet টিন নিলেই কর দেয়া লাগবে,থাকছেনা শূন্য রির্টান Headline Bullet চুয়াডাঙ্গায় বিশ্ব আটিজম দিবস পালিত

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজুর ফরিদপুরে মোটর শোভাযাত্রা

Oplus_131072

ফরিদপুর প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুরের কৃতি সন্তান মাশরুর রহমান রাজুর আগমন উপলক্ষে বিশাল এক মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মাশরুর রহমান রাজু ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের মুন্সি বাজার এলাকায় আসলে সেখানে প্রায় ৩ শতাধিক মোটর সাইকেল নিয়ে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে বরণ করে নেয়।

এসময় রাজুকে নিয়ে তারা মোটর শোভাযাত্রা করে শহর হয়ে রাজবাড়ী রাস্তা ঘুরে শিবরামপুর দিয়ে মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারে উপস্থিত হয়। সেখানে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাশরুর রহমান রাজু।

মাশরুর রহমান রাজু সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই।”

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

মাশরুর রহমান রাজু ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের মোঃ মতিয়ার রহমানের সন্তান।

মাশরুর রহমান রাজু এর আগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি পরিচিত। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এই ছাত্রনেতা।


     এই বিভাগের আরো খবর