ঢাকার ডেমরায় কালি তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আমুলিয়া মডেল টাউন এলাকায় টিনশেড কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুনের নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশন দুইটি ইউনিট কাজ করছে। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে সাহায্যের জন্য সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।