জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মোঃ সামিউল ইসলাম অফিসার ও ফোর্সসহ ইং- ০৫/০৫/২০২৬ তারিখ চৌগাছা থানা এলাকায় চৌগাছা বাজারের ব্রীজের উপর অবস্থানকালে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চৌগাছা থানাধীন কংশারীপুর মাইক্রোষ্টান্ড মাঠে অবস্থান করছে। চৌগাছা থানাধীন কংশারীপুর মাইক্রোষ্টান্ড মাঠে উপস্থিত হলে ডিবি জ্যাকেট পরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ মাহাবুবুল হাসান @ সাগর (২৬) ও মোঃ মাহাফুজ (১৯)দ্বয়কে আটক করে। আসামীদ্বয়কে পালানোর কারন জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তাদের হাতে থাকা নিজ নিজ ব্যাগে অবৈধ মাদকদ্রব্য Eskuf Cough Syrup আছে এবং মোঃ মাহাবুবুল হাসান @ সাগরের ডান হাতে থাকা একটি কাপড়ের ব্যাগে রক্ষিত ৫১ (একান্ন) বোতল Eskuf Cough Syrup অবৈধ মাদকদ্রব্য এবং মোঃ মাহাফুজের ডান হাতে থাকা একটি বাজার করা ব্যাগে রক্ষিত ২০ (বিশ) বোতল Eskuf Cough Syrup অবৈধ মাদকদ্রব্য বের করে দেয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
উক্ত আসামীদ্বয়ের ইং-০৬/০৫/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। মোঃ মাহাবুবুল হাসান @ সাগর (২৬), পিতা- আনারুল ইসলাম
২। মোঃ মাহাফুজ (১৯), পিতা- আশরাফুল ইসলাম, উভয় সাং- দীঘলসিংহা, থানা- চৌগাছা, জেলা- যশোর
উদ্ধার-
১। ৭১ বোতল অবৈধ মাদকদ্রব্য Eskuf Cough Syrup