ঢাকা, শনিবার, ২ মে, ২০২৬ ()

জুয়ার টাকার জন্য সন্তানকে হত্যা

Oplus_131072


রাজধানীর বাড্ডার বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া এলাকায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অনলাইনে জুয়া খেলার জন্য শাহীন তার স্ত্রীর কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে স্ত্রী শিল্পী খাতুন ঘর থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের ডাকেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, শাহীন ঘরের ভেতরে বসে আছে এবং পাশে তার সন্তান সিয়ামের নিথর দেহ পড়ে রয়েছে।
জিজ্ঞাসাবাদে শাহীন নিজেই সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করেন বলে জানা গেছে। ঘটনাস্থলেই স্থানীয়রা তাকে আটক করে।
স্থানীয়দের দাবি, শাহীন মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


     এই বিভাগের আরো খবর