ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ৩৬ বোতল বাংলা মদসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত Headline Bullet অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ Headline Bullet কুষ্টিয়ার খোকসা উৎসবমুখর পরিবেশে দ্যা হলি কোরআন ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ Headline Bullet প্রবাসির স্ত্রীকে হত্যা,বালুর নিচে মিললো পুঁতে রাখা লাশ Headline Bullet জাবির শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা Headline Bullet জীবননগরে চার্জিং বাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু Headline Bullet জাকির হোসেন সরকারের নেতৃত্বে ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের সহসভাপতিকে পিটিয়ে জখম Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে গাঁজাসহ আটক এক

জীবননগরে চার্জিং বাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু

জীবননগরের সেনেরহুদা গ্রামে ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে| গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দূর্ঘটনাটি ঘটে| নিহত শিশু রোজা (৪) জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের রাজু আহমেদের একমাত্র কন্যা|
স্থানীয়রা জানায়, আচার কেনার উদ্দেশ্যে রাস্তা পার হয়ে এক দোকানে যায় রোজা| সেখান থেকে দৌড়ে রাস্তা পার হয়ে মায়ের কাছে ফেরার সময় দ্রুতগামী একটি ইজি বাইকের ধাক্কায় সে মাটিতে পড়ে যায়| এতো রোজা মাথায় গুরুতর আঘাত পাই| এবং নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে| স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন| এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে| একমাত্র সন্তানকে হারিয়ে শিশুটির বাবা মায়ের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে|
নিহত রোজার মা রুপা খাতুন জানান, আমার কোল থেকে নেমে দোকানে চলে যায় রোজা| আমি রাস্তার পাশে দাড়িয়ে ছিলাম| আমার মেয়ে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়ে আসছিলো| তারপর একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে|
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, সেনেরহুদা গ্রামে ইজিবাইকের ধাক্কায় এক শিশু মারা যাওয়ার খবর শুনেছি| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়| আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফন করা হবে|


     এই বিভাগের আরো খবর