ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ৩৬ বোতল বাংলা মদসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত Headline Bullet অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ Headline Bullet কুষ্টিয়ার খোকসা উৎসবমুখর পরিবেশে দ্যা হলি কোরআন ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ Headline Bullet প্রবাসির স্ত্রীকে হত্যা,বালুর নিচে মিললো পুঁতে রাখা লাশ Headline Bullet জাবির শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা Headline Bullet জীবননগরে চার্জিং বাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু Headline Bullet জাকির হোসেন সরকারের নেতৃত্বে ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের সহসভাপতিকে পিটিয়ে জখম Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে গাঁজাসহ আটক এক

জাবির শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।এরপর ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ওই এলাকায় দেখা গেছে। তবে তার পরিচয় জানা যায়নি।বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কার্যালয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, রাত এগারোটার দিকে ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে যাচ্ছিলেন।এসময় অভিযুক্ত এক ব্যক্তি তার পিছে পিছে আসছিলেন। এক পর্যায়ে পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন সড়কে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী শিক্ষার্থীর কাছাকাছি আসেন। এসময় ওই শিক্ষার্থী জিজ্ঞেস করেন, তিনি ক্যাম্পাসের কি না? উত্তরে ওই ব্যক্তি বলেন,  তিনি ক্যাম্পাসের ৪৮তম ব্যাচ এবং পার্শ্ববর্তী বিশমাইল এলাকায় থাকেন। কথা শেষ করতেই কাপড় দিয়ে ভুক্তভোগীর গলা পেঁচিয়ে অন্ধকারের নিয়ে যান এবং ধর্ষণ চেষ্টা করেন।


     এই বিভাগের আরো খবর