ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতের ৬ মাসের কারাদণ্ড Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকুমুক্ত ও নিরাপদ পূজা উদযাপনে ডিএনসি’র মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়! Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড Headline Bullet পাবনায় ৮০০ পিস ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য আটক Headline Bullet কুষ্টিয়ার কুমারখালীতে ছেঁউরিয়ায় সংকল্প যুব ফাউন্ডেশনের উদ্যোগে সাবমার্সিবল নলকূপ স্থাপন উদ্বোধন Headline Bullet লাখ টাকার বিদ্যুৎ বিল সংশোধনের পরে হলো ১ হাজার ২৩৮ টাকা Headline Bullet হরমুজ প্রণালির উপরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বাধা দিয়ে ধ্বংস করেছে Headline Bullet পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা Headline Bullet জীবননগরে উন্মুক্ত স্থানে পশু জবাই: মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা! Headline Bullet কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল হক শিমুলের জামায়াতে ইসলামীতে যোগদান

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক তিন

চুয়াডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সামারী ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে আদালত তিনজনকেই বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানসহ বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে এসআই শরিয়তুল্লাহর নেতৃত্বে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের একটি দল ভূলটিয়া গ্রামে বদওসঞ্জ-দর্শনা সড়কে ওমর আলীর পুকুরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসনহাটি গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে কাজল আহম্মেদ (১৯) এবং মৃত মিজানের ছেলে আল জাব্বির (২০)কে গ্রেফতার করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সামারী ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত মো. কাজল আহম্মেদকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর আসামি মো. আল জাব্বিরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, এসআই জুম্মান খানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অপর একটি দল গাইদঘাট দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তানভীর রানা ওরফে সানে চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে গাইদঘাট রেলপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে হানিফ আলী (৪০)কে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে হানিফ আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সামারী ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর