ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ব্রাহ্মণবাড়িয়ার র‍্যাব সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।  Headline Bullet ঝিনাইদহে ৩০ লক্ষ টাকাসহ ৩ ছিনতাইকারি গ্রেফতার Headline Bullet কুষ্টিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশু পার্কে বিনামূল্যে প্রবেশ এবং সাঁতারের ব্যবস্থা চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে নবাগত আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর যোগদান Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে মাদক ও ছিনতাইকারী আটক Headline Bullet কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের অভিযান Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজা ও টাপেন্টাডলসহ আটক ২ Headline Bullet কান চলচ্চিত্র উৎসব শুরু Headline Bullet পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত Headline Bullet পাকিস্থান বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে

চুয়াডাঙ্গায় গাঁজা ও টাপেন্টাডলসহ আটক ২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে| গতকাল সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে| পরে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়| দন্ডপ্রাপ্তরা হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে মো: সেলিম (৪৩) ও পলাশ পাড়ার আব্দুল রহিমের ছেলে মো: আব্দুল্লাহ আল মানিক (২৪)| এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৫ পিস ও গাজা ১০ গ্রাম|
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল সোমবার সকাল ১০টা বেলা ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়| তারা চুয়াডাঙ্গা শহরের বুজরুকগড়গড়ী এলাকা থেকে মো: সেলিম আটক করে| তার কাছ থেকে উদ্ধার করে ৫পিস ট্যাপেন্টাডল| এছাড়াও পলাশ পাড়া মহিলা কলেজ রোড থেকে আব্দুল্লাহ আল মানিককে আটক করে| তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ গ্রাম গাঁজা|
পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস মোমতাজ আসামি সেলিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রধান করেন| আসামি আব্দুল্লাহ আল মানিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন|


     এই বিভাগের আরো খবর