গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে জায়গা নিয়ে বিরোধের জেরে জুবায়ের রহমান তানভীর (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, জায়গা নিয়ে বিরোধের জেরে তানভীরের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে জুবায়ের রহমান তানভীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি তাদের।