bbccrimenews:-দেড় মাস পার হয়েছে। কুষ্টিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অনেক মানুষের কাছে এখনো সরকারি ২ হাজার ৫০০ টাকার নগদ সহায়তা পৌঁছায়নি।কুষ্টিয়ায় জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ মে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা নগদ অর্থ সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। এ জন্য কুষ্টিয়া জেলায় দরিদ্র মানুষের তালিকা প্রস্তুত করা হয়। তালিকাভুক্ত মানুষের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মুঠোফোন নম্বরসহ ২৪টি তথ্য এখানে যুক্ত করা হয়। তালিকাভুক্তদের মুঠোফোনে এসএমএস ও বিকাশের মাধ্যমে এ অর্থ পাঠানোর কথা। কিন্তু বেশির ভাগ মানুষের ভাগ্যে এ অর্থ জোটেনি।মুঠোফোনে খোঁজ নেয়া সেই অফিসার কে ফোন দিলে বলেন আমাকে ফোন দিয়ে নাম্বার সঠিক কিনা তার খোঁজ নেয়ার দায়িত্ব আমাকে দেয়া হয়।আপনারা আপনাদের নিজ নিজ এলাকার কাউন্সিলর এর সাথে যোগাযোগ করুন।কালিশংকরপুর এলাকায় নাম প্রচারে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন-কাউন্সিলর এর নিজের খিদায় বেশি আমরা পাবো কি।শুধু কালিশংকরপুর নয় এমন অনেক এলাকার হত দারিদ্র্য পরিবার বেশিরভাগ এই পাইনি।