bbccrimenews”:-কুষ্টিয়া পৌরসভা এলাকায় করোনা ভাইরাসের সংক্রামন দ্রুতবৃদ্ধি পাওয়ায় পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ব্যতিত কুষ্টিয়া পৌরসভা এলাকার মধ্যে অবস্থিত সকল দোকাটপাট বন্ধ ঘোষনা করেছে প্রশাসন। করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত দিন২০ ধরে কুষ্টিয়ায় প্রতিদিনই ২০ থেকে ৩০ জন করে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। জেলায় দ্রুত করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়ায় গত১৬জুন থেকে কুষ্টিয়া পৌরসভার ৮টি ওয়ার্ড, একটি ইউনিয়ন এবং ভেড়ামারা পৌরসভার সব কয়টি ওয়ার্ড ও ২টি ইউনিয়নকে রেডজোন এলাকা ঘোষনা করে লকডাউন করে প্রশাসন এবং ২২জুন এসব এলাকাকে রেডজন এলাকা চিহিৃত করে জনপ্রশাসন মন্ত্রানালয় সাধারন ছুটি ঘোষনা করে।জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী কুষ্টিয়া জেলায় আজ ৩০শে জুন করোনায় অক্রান্ত হয় ২৬ জন।