ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()

১বছর ধরে ভোগান্তির শিকার হচ্ছে এলাকার মানুষ, বালিয়াকান্দিতে শত বছরের সড়কের মাঝের মাটি কর্তন

এস,এম রাহাত হোসেন ফারুক, এস এম রাহাত হোরেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের শত বছরের চামটা-চরকানাবিলা সড়কের মাখনের বাড়ীর নিকট সড়কের মাঝ থেকে মাটি কর্তন করে পাশে সড়ক নির্মাণ করা হলেও সেই সড়কটিও অকোজো হয়ে পড়েছে। ফলে এলাকার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক বছরের বেশি সময় ধরে সড়কের মাঝে এভাবে মাটি কর্তন করায় চরম ভাবে ভোগান্তির শিকার হচ্ছে।

এলাকাবাসী জানিয়েছেন,বালিয়াকান্দি সদর চরকানাবিলা নরেন সিকদারের বাড়ীর নিকট থেকে চামটা স্কুল সংলগ্ন তারাপদ কর্মকারের বাড়ী পর্যন্ত সড়কটি অত্যান্ত গুরুত্বপুর্ণ। এ সড়কটি দু,টি গ্রামের প্রধান সংযোগ সড়ক। এ সড়কটির মাঝ থেকে মাটি কর্তনের ফলে যানবাহন যোগে ৮ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। এতে করে এলাকার মানুষের চরম ভোগান্তির শিকার হচ্ছে। দ্রুত সময়ে বালিয়াকান্দি শহরে আসার এ সড়কটি দিয়ে প্রায় শত বছর ধরে নবাবপুর, নারুয়াসহ পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষ ও যানবাহন চলাচল করে আসছে। প্রায় ১ বছর পুর্বে ইউনিয়ন পরিষদ থেকে সড়কটির মাঝখানে গর্ত করে মাটি কর্তন করে। ফলে পায়ে হেটে বা বাইসাইকেল করে চলাচল করা ছাড়া কোন উপায় নাই। যানবাহন চলাচল করতে পারছে না। এ এলাকার মানুষের গলার কাটা হয়ে দাড়িয়েছে সড়কটি বালিয়াকান্দি সদর ইউনিয়নের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন বলেন, চামটা-চরকানাবিলা সড়কের মাখনের বাড়ীর সামনে সড়কের মাঝ থেকে মাটি কর্তন করে ইউনিয়ন পরিষদ থেকে পাশের সড়ক নির্মাণ করা হয়। ওই সড়কটি ব্যক্তিমালিকানার জমিতে হলেও তারাই ব্যবহার করে। তবে সড়কের মাঝ থেকে মাটি কর্তন করার ফলে এলাকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে বলেও তিনি স্বীকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, আজই জানতে পারলাম, বিষয়টি খোজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর