ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনে ঝাপ দিয়ে যুবকের আত্নহত্যা

রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে ফল ব্যবসায়ী আনিছ মোল্লা (৪০) যুবক আত্নহত্যা করেছেন।

৩ ফেব্রুয়ারী বুধবার, দুপুর দেড়টায় দৌলতদিয়া ঘাট থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে আসা নকসি কাঁথা লোকাল ট্রেন গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন থেকে রাজবাড়ী যাবার সময় চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্নহত্যা করেন।

সে পৌরসভার ৯নং ওয়ার্ড আলম চৌধুরী পাড়া গ্রামের আক্কাছ মোল্লার ছেলে। নিহতের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, দির্ঘদিন যাবত স্থানীয় এনজিওতে নৈশপ্রহরীর চাকুরী করেছেন এবং গোয়ালন্দ বাজারে ফল ব্যবসা করেন। সে কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন, তার স্ত্রী ও ১৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে ইনচার্জ সুনিল চন্দ্র সুত্রধর বলেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, নকসি কাঁথা লোকাল ট্রেনটি গোয়ালন্দ বাজার থেকে ছেড়ে যাবার সময় চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্নহত্যা করেন। গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন মাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে একটি অপমৃত্যু ইউডি মামলা করেছেন। তার ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বিনা ময়না তদন্তে লাশটি দাফনের জন্য আবেদন করেছেন।


     এই বিভাগের আরো খবর