ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

রাজবাড়ী‌তে প্রথম ক‌রোনা‌টিকা নি‌লেন বীরমু‌ক্তি‌যোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্র‌তি‌নি‌ধিঃ রাজবাড়ীর সদর হাসপাতালে আনু‌ষ্ঠা‌নিকভা‌বে রাজবাড়ী সদর হাসপাতালের ১০০ নাম্বার রু‌মে ৭ই ফেব্রুয়া‌রি সকালে কভিড ১৯ টিকাদান কার্যক্রমের শুভ উ‌দ্ধোধন ক‌রেন রাজবাড়ী ১আস‌নের সংসদ সদস্য সা‌বেক শিক্ষা প্র‌তিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। এসময় রাজবাড়ী‌‌তে প্রথম ক‌রোনা ভাইরা‌সের টিকা দি‌য়ে ক‌রেন রাজবাড়ী জেলা আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি জেলা প‌রিষদ চেয়ারম্যান বীরমু‌ক্তি‌যোদ্ধা ফকীর আব্দুল জব্বারকে। টিকাদান কর্মসূ‌চিতে উপ‌স্থিত ছি‌লেন,রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম,‌জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, সদর সা‌র্কেল শেখ শরীফ উজ জামানা, সদর হাসপাতালের তত্বাবধায়ক দিপক কুমার বিশ্বাস, সদর থানার অ‌ফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদাসহ সরকারী ও বে সরকারী দপ্ত‌রের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
রাজবাড়ীতে মোট ৩৬ হাজার টিকা এ‌সে‌ছে । রাজবাড়ী জেলায় মোট ২ হাজার ৫০ জন টিকা নেওয়ার জন্য অনলাই‌লে আবেদন করা হয়ে‌ছে। টিকা উ‌দ্ধোধ‌নের দিনই রাজবাড়ী‌তে ৪ শত ৫০ জন‌কে টিকা প্রদান করার কথা র‌য়ে‌ছে।এরই ধারাবা‌হিকতায় রাজবাড়ীর জেলার ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে ৭ শতাধীক লো‌কের মা‌ঝে টিকা প্রদান করার জন্য জানা‌গে‌ছে।


     এই বিভাগের আরো খবর