ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরিষা ক্ষেত থেকে হত্যা মামলার প্রধান আসামীর লাশ উদ্ধার

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ হত্যা মামলার এক প্রধান আসামীর লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি মাঠের সরিষা ক্ষেত থেকে পার্শ্ববতী পারুলিয়া গ্রামের মৃত হারান চন্দ্র মন্ডলের ছেলে নীল কমল মন্ডল ওরফে নীলের (৫০) লাশ (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে। তার লাশের পাশে আশাথিয়ন নামের কীটনাশকের বোতল পাওয়া গেছে। সে গত ১৩জানুয়ারী ফরিদপুরের মধুখালী থানার একটি হত্যা মামলার প্রধান আসামী হওয়ার পর থেকে আত্নহত্যার চেষ্টা করে আসছিল। এব্যাপারে বালিয়াকান্দি থানায় নিহতের ছেলে চৈতন্য মন্ডল একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।

মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান হাসান আলী খান বলেন, বালিয়াকান্দি উপজেলার পারুলিয়া গ্রামের নীল কমল মন্ডল ওরফে নীলে পরকীয়ার জেরে তার বিয়াই মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নববনগ্রামের নির্মল কুমার মিত্রকে হত্যা করে। বিষয়টি এলাকায় জানাজানির পর মধুখালী থানায় মামলা দায়ের হয়।

ফরিদপুরের মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিয়াইকে হত্যার অভিযোগে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের মৃত হারান চন্দ্র মন্ডলের ছেলে নীল কমল মন্ডল ওরফে নীলেকে প্রধান আসামী করে গত ১৩ জানুয়ারী হত্যা মামলা দায়ের হয়। তার লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর