ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে ২৩ কর্মী ও সমর্থকের কাছ থেকে ৯৪ হাজার টাকা জরিমানা আদায়

রাজবাড়ী প্রতিনিধি ঃ উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে জেলা প্রশাসনের নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলো। যে কারণে আচরণ বিধি ভঙ্গের ছোট-খাট বিষয়েও ছাড় দেয়া হয়নি। বিভিন্ন প্রার্থীর ২৩ জন কর্মী ও সমর্থকের কাছ থেকে ৯৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসর মোহাম্মদ আলী।

শনিবার সকাল ৮টায় শুরু হয় এ ভোট গ্রহন। চলে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ উদ্ধর্তন কর্মকর্তারা ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেন। তবে এতো বিপুল পরিমান ভোটার উপস্থিতি দীর্ঘ দিন দেখেন নি পাংশার ভোটাররা। এমনটাই দাবী করেছিন বিভিন্ন কেন্দ্রে আগত ভোটাররা। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ওয়াজেদ আলী (নৌকা), বিএনপির প্রার্থী রইচ উদ্দিন খান (ধানের শীষ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ ফজলুল হক ফরহাদ (জগ) সহ ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ ও সাধারন কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করে।

নির্বাচন শেষে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেছেন। প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিলো লক্ষনীয়।


     এই বিভাগের আরো খবর