ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

রাজবাড়ীর গোয়ালন্দে দূর্নীতি প্রতিরোধ কমিটি শাখার পরিচিতি সভা

রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার সকালে দূর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)এর গোয়ালন্দ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীর ব্যক্তিগত কার্যালয় মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এ সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীর সভাপতিত্ব দূর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের তত্বাবধানে ২০২০ সালের শেষ দিকে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফির সঞ্চালনায় দূপ্রক এর গোয়ালন্দ শাখা কমিটির পরিচয় পর্বে জানানো হয়, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক মো. মোস্তফা মুন্সী সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম শেখ সহসভাপতি হিসেবে, গোয়ালন্দের বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া সহসভাপতি সদস্য হিসেবে রয়েছেন আবদুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম, সাংবাদিক এম রাশেদুল হক রায়হান, গোয়ালন্দ হাইস্কুলের সহকারী শিক্ষক মো. লুৎফর রহমান ও তরুণ ব্যবসায়ী শেখর আহমেদ বাবু রয়েছেন।

সভায় নব গঠিত কমিটির সদস্যদের সাথে পরিচয় পর্ব শেষে আগামী দিনের পরিকল্পনা সহ দুদুক কর্তৃক যে কোন ধরনের কাজ এবং জাতীয় ও আর্ন্তজাতিক দিবসগুলো পালনের কথা জানানো হয়। একই সাথে গোয়ালন্দ উপজেলা দূর্নীতিমুক্ত রাখতে যে কোন ধরনের পদক্ষেপ গ্রহণে দুদুককে সার্বিক সহযোগিতার অঙ্গীকারও করা হয়।


     এই বিভাগের আরো খবর